শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২০ অপরাহ্ণ

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনে মুগ্ধ সমাজকল্যাণমন্ত্রী

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করে প্রতিষ্ঠানটির প্রযুক্তি, উৎপাদন ব্যবস্থা ও পরিবেশবান্ধব উদ্যোগে মুগ্ধতা প্রকাশ করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সম্প্রতি ওয়ালটন হেডকোয়ার্টার্সে গেলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক এস এম রেজাউল আলম ও এস এম মঞ্জুরুল আলম অভি।
পরিদর্শনকালে মন্ত্রী ওয়ালটনের বিভিন্ন প্রযুক্তিপণ্যের ডিসপ্লে সেন্টার, অত্যাধুনিক এসএমটি মেশিনে পিসিবি বা মাদারবোর্ড উৎপাদনসহ বিভিন্ন পণ্যের উৎপাদনপ্রক্রিয়া ঘুরে দেখেন। পাশাপাশি দেশের সর্ববৃহৎ ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্টও পরিদর্শন করেন তিনি।

এ সময় ওয়ালটনের প্রযুক্তিগত সক্ষমতা, মান নিয়ন্ত্রণ, গবেষণা ও উন্নয়ন এবং রপ্তানি কার্যক্রম সম্পর্কে ধারণা নেন সমাজকল্যাণমন্ত্রী।

মন্ত্রী বলেন, খুচরা যন্ত্রাংশ থেকে শুরু করে ওয়ালটন সম্পূর্ণ ফিনিশড পণ্য উৎপাদন করছে। ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, পাশাপাশি দামও সাশ্রয়ী। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশে প্রযুক্তিপণ্য উৎপাদনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।
তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে যেতে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের আরও বিকাশ ঘটাতে হবে।

আরো