শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ

ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব ও সি পার্ল বিচ রিসোর্টের মধ্যে চুক্তি

অতিথিদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করা এবং আতিথেয়তা খাতের পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে দেশের বৃহত্তম হোটেল লয়্যালটি প্রোগ্রাম ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব এবং কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাবের সদস্য ও অতিথিরা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা-তে বিশেষ আবাসন মূল্যসহ বিভিন্ন এক্সক্লুসিভ সুবিধা উপভোগ করতে পারবেন। এর ফলে কক্সবাজার ভ্রমণ আরও আরামদায়ক, সাশ্রয়ী ও স্মরণীয় হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সম্প্রতি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’র কর্পোরেট ডিরেক্টর ড. মাহজাবিন হক মাশার উপস্থিতিতে হোটেলটির ঢাকা হেড অফিস প্রাঙ্গণে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদ হাসান এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’র ডিরেক্টর অব সেলস আমজাদ হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাবের লয়্যালটি প্রোগ্রাম ম্যানেজার আল আমিন, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’র ম্যানেজার—মারকম অ্যান্ড লজিস্টিকস কাজী মো. তাজিবুল হক এবং জুনিয়র এক্সিকিউটিভ, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন মুনতাদির মোমেন তৌহিদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্বের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে এবং ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাবের সদস্যরা কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা-তে বিশেষ সুবিধা ও সেবার সুযোগ পাবেন।

আরো