আলহাজ্ব জাবেদ আলী জোমাদ্দারের ৩য় মৃত্যু বার্ষিকীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ
বিডি মেইল ডেস্ক
প্রতি বছরের মতো এই বছরও আলহাজ্ব জাবেদ আলী জোমাদ্দারের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মোঃ নাসির উদ্দিন জোমাদ্দারের উদ্যোগে প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণ করা হয়।
বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানে সহযোগিতা করেন বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম ভুইয়া, কার্যনির্বাহী সদস্য মোঃ আনিসুর রহমান সুজন, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ ওবায়দুল হক ওপি, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

চিকিৎসা সেবা শুরু করার আগে, মৃত আলহাজ্ব জাবেদ আলী জোমাদ্দারের ছেলে মোঃ নাসির উদ্দিন জোমাদ্দার উপস্থিত রোগীদের উদ্দেশ্যে কথা বলেন এবং তার বাবার আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি আরও বলেন, “বিগত দিনে আপনাদের সেবা দিয়েছি, ভবিষ্যতেও আপনাদের সহযোগিতায় সেবা দিতে চাই যতদিন বাঁচবো।”
এ উদ্যোগটি এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।