শুক্রবার, ১ মে, ২০২৬, ৭:১৬ পূর্বাহ্ণ

ফিকি’র সাসটেইনেবিলিটি গেম চেঞ্জার পুরষ্কার পেয়েছে লাফার্জহোলসিম

বি‌ডি মেইল ডেস্ক

সাসটেইনেবেল অপারেশনাল এক্সিলেন্সের জন্য ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (ফিকি) সাসটেইনেবিলিটি গেম চেঞ্জার অ্যাওয়ার্ড ২০২৫ লাভ করেছে দেশের নেতৃস্থানীয় নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ এই পুরষ্কার প্রদান করা হয়েছে।

বর্তমানে বাংলাদেশে নগরায়নের গতি দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সর্বোচ্চ। নগরায়নের এই গতির কারণে বর্জ্য উৎপাদন অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সমাধান সীমিত। এই বর্জ্যরে শতকরা ৫৫ ভাগ অসংগৃহীত থেকে যায়। সংগৃহীত ও অসংগৃহীত বর্জ্যরে একটা বড় অংশ মাটিতে পুঁতে ফেলা হয়, যা স্থানীয় পরিবেশ, মাটির নিচের পানি ও জনসাধারণের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকী।

লাফার্জহোলসিমের উদ্ভাবনী ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি জিওসাইকেল এই সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা রেখে চলেছে। কোম্পানিটির ছাতক প্ল্যান্টের এই বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা বিশ্বমানের এবং পরিবেশ অধিদপ্তর কর্তৃক অনুমোদিত। এর মাধ্যমে সিমেন্ট কিল্নে বর্জ্য কো-প্রসেস করা হয়, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, পরিবেশ বান্ধব এবং বিজ্ঞান সম্মত টেকসই বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি।

২০১৭ সালে বাণিজ্যিকভাবে জিওসাইকেল এর যাত্রা শুরু। বর্তমানে এর মাধ্যমে প্রতি বছর ৫০ হাজার টনেরও বেশি বর্জ্য কো-প্রসেস করা হচ্ছে, যার মধ্যে মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট ও বিভিন্ন শিল্প যেমন টেক্সটাইল, ওষুধ, তেল, গ্যাস ও ভোক্তা পণ্য বর্জ্য অন্যতম। জিওসাইকেল বছরে এক লাখ টনেরও অধিক বর্জ্য কো-প্রসেস করতে সক্ষম। জিওসাইকেল এর মাধ্যমে লাফার্জহোলসিম প্রাকৃতিক সম্পদ যেমন সুরক্ষা করছে তেমনি বাংলাদেশে সার্কুলার ইকোনোমি নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহি কর্মকর্তা ইকবাল চৌধুরী বলেন, “সার্কুলার ইকোনোমি ও পরিবেশের প্রতি আমাদের যে অঙ্গীকার রয়েছে তারই স্বীকৃতি ফিকি’র এই পুরষ্কার। জিওসাইকেল আমাদের কৌশলের অন্যতম ভিত্তি। দায়িত্বশীল শিল্প পরিচালনার মাধ্যমে কীভাবে জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকা রাখা যায় তার অন্যতম উদাহরণ জিওসাইকেল।”

পুরষ্কার প্রদান অনুষ্ঠানে লাফার্জহোলসিম বাংলাদেশের চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোঃ আনিসুজ্জামান ও ডেপুটি ম্যানেজার-জিওসাইকেল তামরিন চৌধুরীর হাতে পুরষ্কার হস্তান্তর করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

আরো