রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ২:৪০ অপরাহ্ণ

এআই, আইওটি ও রোবোটিক্স ডে ২০২৫ উদযাপন করল নর্থ সাউথ ইউনিভার্সিটি

বি‌ডি মেইল ডেস্ক

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) গত শনিবার, ৮ নভেম্বর, ‘এআই, আইওটি ও রোবোটিক্স ডে ২০২৫’ উদযাপন করেছে—যা উচ্চশিক্ষা, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়ের এক যুগান্তকারী আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। এনএসইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত দিনব্যাপী এই অনুষ্ঠানটি আয়োজন করে স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস (SEPS)।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন স্কুলের ডিন প্রফেসর ড. শাজ্জাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন এনএসইউ-এর প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুর রব খান।

কীনোট বক্তব্য উপস্থাপন করেন ডাটাসফট সিস্টেমসের প্রেসিডেন্ট জনাব মঞ্জুর মাহমুদ। তিনি “স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্মশক্তি গঠনে এআই-ফার্স্ট কারিকুলাম ও ইউনিভার্সিটি–ইন্ডাস্ট্রি স্যান্ডবক্স” শীর্ষক বক্তব্যে দেশের প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন।

এরপর অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা—
“বাংলাদেশের প্রযুক্তি প্রোকিউরমেন্ট নীতির রূপান্তর: বিশ্ববিদ্যালয়–শিল্প সহযোগিতায় স্থানীয় মূল্য সংযোজন”।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউর ফাউন্ডার লাইফ মেম্বার জনাব বেনজীর আহমেদ।

প্যানেলে অংশ নেন—

জনাব হাসিবুর রাশেদ, সিইও, ইন্টারক্লাউড লিমিটেড

জনাব মোহাম্মদ নাহিদুল করিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়

জনাব মোহাম্মদ তৌরিত, সিইও, BdREN

জনাব সাফওয়াত আহমেদ, সেলাইস ডিজিটাল প্ল্যাটফর্মস

প্রফেসর ড. এম. রোকনুজ্জামান, এনএসইউ

সেশনটির সভাপতিত্ব করেন এনএসইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী, যিনি একাডেমিয়া–ইন্ডাস্ট্রি যৌথ উদ্যোগে প্রযুক্তিনির্ভর উন্নয়ন ত্বরান্বিত করার গুরুত্ব তুলে ধরেন। শিক্ষক, গবেষণা সহকারী ও ল্যাব শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে আলোচনাটি ছিল প্রাণবন্ত ও ফলপ্রসূ।

আরো