শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ

গ্রামীণ ড্যানোনের ‘মিল্ক ফর স্কুল প্রোগ্রাম’ সামাজিক প্রভাব সৃষ্টিতে প্রথম রানার-আপ স্বীকৃতি অর্জন

বি‌ডি মেইল ডেস্ক

প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (PMI) বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫–এ গ্রামীণ ড্যানোন ফুডস লিমিটেড “সোশ্যাল ইমপ্যাক্ট প্রজেক্ট অব দ্য ইয়ার (স্মল)” ক্যাটেগরিতে প্রথম রানার-আপ পুরস্কার অর্জন করেছে। রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দেশের টেকসই উন্নয়নে বিশেষ অবদান রাখা বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

গ্রামীণ ড্যানোন এই স্বীকৃতি অর্জন করেছে তাদের যুগান্তকারী ‘মিল্ক ফর স্কুল প্রোগ্রাম’–এর জন্য, যা বাস্তবায়িত হয়েছে হেইফার ইন্টারন্যাশনাল কোরিয়া ও হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ–এর সহযোগিতায়। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় নারী দুগ্ধখামারিদের ন্যায্য দামে দুধ সংগ্রহের জন্য একটি মিল্ক চিলিং সেন্টার স্থাপন করা হয়েছে। সংগ্রহ করা দুধ দিয়ে তৈরি করা হচ্ছে শকতি+ ফোর্টিফায়েড দই, যা ২,২৪৫ জন স্কুলশিক্ষার্থীর মাঝে সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়।

এই প্রকল্প নারীশক্তি উন্নয়ন, শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং স্থানীয় অর্থনীতিতে স্থায়ী প্রভাব ফেলেছে। একই সঙ্গে এটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা—SDG 2 (ক্ষুধামুক্ত বিশ্ব), SDG 5 (লিঙ্গসমতা) ও SDG 17 (অংশীদারত্ব)—বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

গ্রামীণ ড্যানোন ফুডস লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক মি. দীপেশ নাগ বলেন,
“PMI বাংলাদেশ কর্তৃক এই সম্মাননা পাওয়া আমাদের জন্য গর্বের। ‘মিল্ক ফর স্কুল প্রোগ্রাম’ কমিউনিটির স্বাস্থ্য, পুষ্টি ও টেকসই উন্নয়নে আমাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন।”

আরো