শুক্রবার, ১ মে, ২০২৬, ৩:৫৭ পূর্বাহ্ণ

ফেব্রুয়ারি থেকে কায়রোতে এমিরেটসের পঞ্চম দৈনিক ফ্লাইট

‌বি‌ডি মেইল ডেস্ক

২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে এমিরেটস দুবাই – কায়রো রুটে অতিরিক্ত একটি দৈনিক ফ্লাইট চালু করতে যাচ্ছে, যার ফলে এই রুটে দৈনিক ফ্লাইটের সংখ্যা দাঁড়াবে পাঁচটিতে । নতুন এই ফ্লাইট চালু হলে এমিরেটসের আফ্রিকা নেটওয়ার্কে সর্বাধিক সংখ্যক ফ্লাইট চলাচল করবে কায়রোতে। বোয়িং ৭৭৭ বিমানে পরিচালিত পঞ্চম ফ্লাইটটি এশিয়ার প্রধান গন্তব্যগুলো Ñ যেমন হংকং, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডসহ অন্যান্য শহরের সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করবে।

পঞ্চম দৈনিক ফ্লাইট চালুর আগে, শীতকালীন ভ্রমণ মৌসুমে বাড়তি চাহিদা মেটানোর লক্ষ্যে এমিরেটস আগামী ১ ডিসেম্বর থেকে দুবাই-কায়রো রুটে অতিরিক্ত ছয়টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করবে।

এমিরেটসের বৈশ্বিক নেটওয়ার্কের মিশর সবসময়ই এয়ারলাইনের অগ্রাধিকার একটি মার্কেট। কায়রোতে বর্তমানে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় (দুবাই ব্যতীত) সর্বাধিক সংখ্যক এমিরেটস এ৩৮০ ফ্লাইট পরিচালিত হচ্ছে।

১৯৮৬ সালে প্রথম ফ্লাইট চালুর পর থেকে এমিরেটস মিশরের বিমান, পর্যটন ও বাণিজ্য খাতে দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে নিজেদের অবস্থান মজবুত করতে সমর্থ হয়েছে। তখন থেকে এয়ারলাইনটি মিশরে ক্রমাগতভাবে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি এবং কার্যক্রম সম্প্রসারণ করেছে । অদ্যবধি এমিরটেস এই রুটে ১ কোটিরও বেশি যাত্রীকে সেবা প্রদান করেছে।।

আরো