শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ৯০৭তম নির্বাহী কমিটির (ইসি) সভা অনুষ্ঠিত
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর (এসজেআইবি পিএলসি) নির্বাহী কমিটির (ইসি) ৯০৭তম সভা ১২ নভেম্বর ২০২৫ তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান জনাব আক্কাস উদ্দিন মোল্লা।
কমিটির সদস্যরা বিভিন্ন খাতে বিনিয়োগ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অন্যান্যদের মধ্যে কমিটির ভাইস-চেয়ারম্যান জনাব ফকির আখতারুজ্জামান, ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য জনাব মোঃ সানাউল্লাহ শহীদ, জনাব মহিউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, জনাব মোহাম্মদ ইউনুস এবং জনাব খন্দকার সাকিব আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়াও, ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দিন আহমেদ এবং ব্যাংকের কোম্পানি সচিব জনাব মোঃ আবুল বাশার সভায় উপস্থিত ছিলেন।