রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২:৩৭ অপরাহ্ণ

ইস্টার্ন ব্যাংকের বি২ রেটিং পুনরায় নিশ্চিত করেছে মুডিস

মুডিস ইনভেস্টরস সার্ভিস ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর বি২ রেটিং পুনর্ব্যক্ত করেছে, যা বাংলাদেশের সার্বভৌম রেটিং
দ্বারা সীমাবদ্ধ। এর মাধ্যমে ইবিএলের শক্তিশালী মূলধনভিত্তি, ধারাবাহিক লাভজনকতা, উচ্চ সম্পদমান এবং পর্যাপ্ত তারল্যের সরবরাহ প্রতিফলিত হয়েছে- চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশেও যা ব্যাংকের দৃঢ অবস্থানের প্রমান।

বাংলাদেশের ব্যাংকিং খাতে মুডিস দীর্ঘমেয়াদি আমানত ও ইস্যুয়ার রেটিংয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করলেও ইবিএলকে তারা অন্যতম শক্তিশালী পারফর্মার হিসেবে বিবেচনা করছে। মুডিসের বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি সামষ্টিক অর্থনৈতিক চাপকে প্রতিফলিত করলেও ইবিএলের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান-নির্দিষ্ট দুর্বলতার ইঙ্গিত প্রদান করেনা ।
শক্তিশালী মূলধন সুরক্ষা ব্যবস্থা, স্থিতিশীল আয় এবং বিচক্ষণ ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা ইবিএলের কঠোর আর্থিক তত্ত্বাবধান, পরিচালনাগত শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করেছে।

এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলি রেজা ইফতেখার বলেন, “মুডিসের এই রেটিং পুনরায় নিশ্চিত হওয়ার মাধ্যমে ইবিএলের বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনা, পরিচালনাগত উৎকর্ষ এবং আর্থিক শৃঙ্খলার প্রতি অবিচল প্রতিশ্রুতি আবারো প্রমানিত হলো।”

প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে ইবিএল ২০১৬ সালের মার্চে মুডিসের আন্তর্জাতিক ক্রেডিট রেটিংয়ে প্রবেশ করে Ñযা বৈশ্বিক স্বচ্ছতা ও মানদণ্ড
অনুসরণের ক্ষেত্রে দেশের ব্যাংকিং শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
উল্লেখ্য স্থানীয় ক্রেডিট রেটিং সংস্থা ক্র‍্যাব (ঈজঅই) ২০২৫ সালে টানা তৃতীয় বছরের মতো ইবিএলকে সর্বোচ্চ এএএ (অঅঅ) রেটিং প্রদান করেছেÑযার মাধ্যমে ব্যাংকের শক্তিশালী আর্থিক স্বাস্থ্য, উচ্চমানের প্রশাসন এবং শৃঙ্খলাপূর্ণ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি বারবার প্রমানিত হয়েছে।

আরো