রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:০২ অপরাহ্ণ

নারী অগ্রযাত্রার প্রতীকী অভিযাত্রা: ঢাকায় উদ্বোধন উইমেনস উইন্টার এক্সপেডিশনের

বিডি মেইল ডেস্ক

রোকেয়া সাখাওয়াত হোসেনের নারীমুক্তির অগ্রগামী কাহিনি “সুলতানার স্বপ্ন”, যা সম্প্রতি ইউনেস্কোর মেমরি অব দ্য ওয়ার্ল্ড রিজিওনাল রেজিস্টার ফর এশিয়া-প্যাসিফিকে অন্তর্ভুক্ত হয়েছে, এর অনুপ্রেরণায় আয়োজিত বাংলাদেশের দ্বিতীয় উইমেনস উইন্টার এক্সপেডিশন আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে আনুষ্ঠানিকভাবে পতাকা অর্পণের মাধ্যমে যাত্রা শুরু করেছে।

“সুলতানার স্বপ্ন অবারিত” স্লোগানে আয়োজিত এই উদ্যোগ দেশের নারী অগ্রগতির প্রতীকী এই সাহিত্যকর্মকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে লক্ষ্যবদ্ধ। অভিযানের প্রধান পৃষ্ঠপোষক মাস্টারকার্ড, আর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর। বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদার নেতৃত্ব দিচ্ছেন পাঁচ সদস্যের এই অভিযাত্রীদলকে, যার মধ্যে রয়েছেন দুইজন অভিজ্ঞ পর্বতারোহী এবং দুইজন নতুন প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেকার।

অনুষ্ঠানে সৈয়দ মোহাম্মদ কামাল, কান্ট্রি ম্যানেজার, বাংলাদেশ, মাস্টারকার্ড, এবং কিজি তাহনিন, হেড অফ কালচার, ইউনেস্কো ঢাকা অফিস, আনুষ্ঠানিকভাবে অভিযানের দলনেতার হাতে জাতীয় পতাকা তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মফিদুল হক, ট্রাস্টি, মুক্তিযুদ্ধ জাদুঘর, এবং মাস্টারকার্ড ও মুক্তিযুদ্ধ জাদুঘরের সিনিয়র প্রতিনিধিরা।

আরো