ঢাকা রিজেন্সি উন্মোচন করল ‘বিজয় উল্লাস’ উৎসব অফার
বিডি মেইল ডেস্ক
বিজয়ের মাসের আনন্দ, দেশের প্রতি ভালোবাসা ও ঐক্যের চেতনাকে সামনে রেখে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ঘোষণা করেছে তাদের বিশেষ উৎসব আয়োজন “ঢাকা রিজেন্সি বিজয় উল্লাস”। এ আয়োজনকে ঘিরে পরিবার, অতিথি ও খাদ্যরসিকদের জন্য থাকছে নানা রকম চমকপ্রদ অভিজ্ঞতা।
বিজয় উল্লাস–এর অংশ হিসেবে গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে থাকছে বিশেষ আয়োজনের ফেস্টিভ বাফেট ডিনার, যেখানে ডাইন ৩ অফার মাত্র ৮,৩৩৩ টাকা (নেট)—সবার জন্য প্রযোজ্য। এছাড়াও থাকছে আকর্ষণীয় রুম প্যাকেজ, এবং হোটেলের নির্বাচিত আউটলেটে বিশেষ ছাড়, যেমন—
বার্গার/পিজ্জায় বাই ওয়ান গেট ওয়ান,
স্পা-তে ২৫% ডিসকাউন্ট,
কমফি লাউঞ্জে ১৬% ডিসকাউন্ট,
এবং আরও অনেক অফার, যা বিজয় দিবসের আনন্দকে করে তুলবে আরও অনন্য, সুস্বাদু ও বিলাসবহুল।
বিজয়ের রঙ ছড়িয়ে দিতে ঢাকা রিজেন্সি আয়োজন করছে “বিজয় কিডস আর্ট কম্পিটিশন ২০২৫”, যা অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টায়। দেশপ্রেম, স্বাধীনতা এবং বাংলাদেশের ঐতিহ্যকে কেন্দ্র করে শিশুদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দেওয়া হবে এ প্রতিযোগিতায়। অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার, সনদপত্র এবং বিশেষ স্বীকৃতি—যা শিশুদের উৎসাহিত করবে এবং অভিভাবকদের জন্যও হবে এক আনন্দদায়ক অভিজ্ঞতা।
অনুষ্ঠান উপলক্ষে ঢাকা রিজেন্সির ব্যবস্থাপনা জানায়, এই আয়োজনের মাধ্যমে তারা জাতীয় গৌরব উদযাপন, পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া এবং শিশুদের সৃজনশীলতাকে লালন করার অঙ্গীকারকে আরও দৃঢ় করতে চায়। উৎসবের স্বাদ, বিজয়ের উচ্ছ্বাস এবং শিশুদের সৃজনশীল প্রতিভার সমন্বয়ে ঢাকা রিজেন্সির বিজয় উল্লাস ও বিজয় কিডস আর্ট কম্পিটিশন ২০২৫ হবে সকলের জন্য এক স্মরণীয় বিজয় দিবস উদযাপন।