রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ

রাজশাহীতে কুখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী জেসমিন ওরফে বিবিজানের গাঁজার চালানসহ ৩ জন গ্রেফতার

বি‌ডি মেইল ডেস্ক : রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকায় কুখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী জেসমিন ওরফে বিবিজানের বিপুল পরিমাণ গাঁজার চালানসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শনিবার (৪ অক্টোবর) রাত ২টার দিকে রাজশাহীর কাটাখালী থানাধীন নলখোলা ও মীরকামারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ১। মো. আশাদ খাঁ (২১), পিতা মো. এনায়েত খাঁ, মাতা মোসা. লেবিনা বেগম, সাং শিরোইল, থানা বোয়ালিয়া; ২। মো. মেহেদী হাসান (২৪), পিতা মৃত পালু মণ্ডল; এবং ৩। মোছা. সাবিনা বেগম (৪০), পিতা মৃত পলান, স্বামী মৃত পালু মণ্ডল— উভয়েই মীরকামারী পশ্চিমপাড়া, কাটাখালী থানা, রাজশাহী মহানগর।

র‌্যাব জানায়, অভিযানে ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, তিনটি মোবাইল ফোন ও তিনটি সীম কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জেসমিন ওরফে বিবিজান দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজার চালান এনে রাজশাহী মহানগরীতে বিক্রি করে আসছে। তিনি অত্যন্ত সুকৌশলে বিভিন্ন সহযোগীর মাধ্যমে গাঁজা আনা-নেয়া ও বিক্রয় করতেন।

র‌্যাব সদস্যরা তার সহযোগীদের গতিবিধি পর্যবেক্ষণ করে শনিবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। তাদের বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচে কার্টনের ভেতরে অভিনব কায়দায় লুকানো গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, এই গাঁজার মালিক জেসমিন ওরফে বিবিজান। তারা তার নির্দেশেই গাঁজা সরবরাহ করতেন। পরে র‌্যাব জেসমিনের বাড়িতে অভিযান চালালেও সে পলায়ন করতে সক্ষম হয়। তার বিরুদ্ধেও পলাতক আসামি হিসেবে মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আরও জানায়, তারা সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে গাঁজা কিনে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় উচ্চ মূল্যে বিক্রি করতেন।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত তিনজন ও পলাতক জেসমিনের বিরুদ্ধে রাজশাহীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো