শুক্রবার, ১ মে, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ

বাঘাইছড়িতে সংঘরাজ তিলোকানন্দ মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়ায় সুপ্রদীপ চাকমা’র শ্রদ্ধা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারি এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের পরম শ্রদ্ধেয় ধর্মগুরু চতুর্থ সংঘরাজ তিলোকানন্দ মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেন। তিনি প্রয়াত মহাথের’র স্মৃতির প্রতি পুষ্পার্ঘ অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংঘরাজ তিলোকানন্দ মহাথের ছিলেন শান্তি, মৈত্রী ও মানবিকতার প্রতীক। পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ও ধর্মীয় চেতনা বিস্তারে তাঁর অবদান চিরস্মরণীয়। তিনি আরও জানান, সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও পার্বত্য অঞ্চলের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ; ১৫০টি বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগসহ শিক্ষা উন্নয়ন, টিআর-জিআর সহায়তা এবং কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় তিনি জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

তিন দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত এ অন্ত্যেষ্টিক্রিয়ায় কোরিয়া ও থাইল্যান্ডের অতিথি ভিক্ষুসহ দেশ-বিদেশের হাজারো পুণ্যার্থী অংশ নেন। ভদন্ত শ্রদ্ধালংকার মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান সুদত্ত চাকমা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান ভবেশ চাকমাসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরো