বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন করল আকিজ বোর্ড
বোর্ড ক্যাটাগরিতে এবারও বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছে আকিজ বোর্ড। দেশের কাঠের বোর্ড শিল্পের ক্রমবর্ধমান প্রসার ও গুরুত্ব বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ২০২৪ সাল থেকে উডেন বোর্ড ক্যাটাগরি চালু করে। এই নতুন ক্যাটাগরির সূচনালগ্ন থেকেই ধারাবাহিকভাবে দুই বছর সেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করে আকিজ বোর্ড অনন্য সাফল্যের নজির স্থাপন করেছে।
গত শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্র্যান্ড অংশগ্রহণ করে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বোর্ড ক্যাটাগরিতে আকিজ বোর্ডকে এই সম্মাননা প্রদান করা হয়। শিল্পে ধারাবাহিক সাফল্য, উদ্ভাবন এবং গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।
‘নাউ ইউ ক্যান’ বা ‘এখন তুমি পারবে’—এই অনুপ্রেরণামূলক বার্তাকে মানুষের কাছে পৌঁছে দিতে আকিজ বোর্ড নিয়মিত গুণগত মান উন্নয়ন, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং গ্রাহককেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ফলে ব্র্যান্ডটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
বৈচিত্র্যময় ও মানসম্মত বোর্ড সরবরাহের পাশাপাশি সাম্প্রতিক সময়ে বাজারে উন্মোচিত আকিজ বোর্ডের প্রিমিয়াম সারফেস সলিউশন গ্রাহকদের মধ্যে উল্লেখযোগ্য গ্রহণযোগ্যতা পেয়েছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পার্টিকেল বোর্ড ফ্যাক্টরি হিসেবে আকিজ বোর্ড সমসাময়িক অন্যান্য ব্র্যান্ডের তুলনায় নিজেকে একটি অপ্রতিদ্বন্দ্বী ও শক্তিশালী মার্কেট লিডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং বোর্ড শিল্পে নতুন মাত্রা যোগ করেছে।