শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১:০৬ অপরাহ্ণ

গুলশানে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেফতার

রাজধানীর গুলশান এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ রাসেল সিকদার ওরফে কিলার রাসেল (২৫) ও মোঃ মহিউদ্দিন (২২)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৫টা ৩৫ মিনিটে গুলশান আইডিয়াল স্কুলের সামনে চেকপোস্ট চলাকালে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তল্লাশির চেষ্টা করে। এ সময় পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির পক্ষে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
এ ঘটনায় গুলশান থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস উদঘাটনে মামলার নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে

আরো