পূবালী ব্যাংক পিএলসি’র এডিসি বিভাগের বার্ষিক বিজনেস কনফারেন্স–২০২৬ অনুষ্ঠিত
পূর্ণালী ব্যাংক পিএলসি’র এডিসি (ADC) বিভাগের বার্ষিক বিজনেস কনফারেন্স–২০২৬ আজ শনিবার (১৮ জানুয়ারি ২০২৬) ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মোঃ শাহনেওয়াজ খান এবং মোহাম্মদ আনিসুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এডিসি বিভাগের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোঃ রবিউল আলম।
কনফারেন্সে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক অর্জন, বিশ্লেষণ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি ডিজিটাল ব্যাংকিং ও এডিসি বিভাগের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ২০২৬ সালে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিভিন্ন কৌশল, পরিকল্পনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।