পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামেন্টের মাধ্যমে গেমিং জগতে যুক্ত হলো রবি
নিজস্ব প্রতিবেদক
দেশের গেমিং খাতের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার লক্ষ্যে জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল আয়োজিত তৃণমূল পর্যায়ের প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট পাবজি মোবাইল রাইজিং স্টার-এ অংশীদার হিসেবে যুক্ত হয়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি।
দেশব্যাপী অনলাইন ফরম্যাটে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী গেমারদের সঙ্গে সংযোগ স্থাপনে রবি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক রোডশোর আয়োজন করে। একাধিক বাছাই পর্ব শেষে গত ১৫ জানুয়ারি রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। এতে দেশের সেরা ১৫টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।
প্রতিযোগিতামূলক মাল্টিপ্লেয়ার গেম যেমন পাবজি মোবাইলে নেটওয়ার্ক পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কম পিং, কম ল্যাটেন্সি এবং স্থিতিশীল নেটওয়ার্ক সংযোগ গেমপ্লের গতি ও সামগ্রিক অভিজ্ঞতাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। এসব চাহিদা বিবেচনায় রেখেই ডিজাইন করা হয়েছে রবি সুপারনেট, যা উচ্চ চাপের গেমিং সেশনেও উন্নতমানের ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করে।
পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামেন্টে অংশীদারিত্বের মাধ্যমে রবি এমন একটি বাস্তব ব্যবহারিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়েছে, যেখানে ইন্টারনেটের গুণগত মান সরাসরি পারফরম্যান্সের সঙ্গে সম্পৃক্ত। এটি নির্দিষ্ট ব্যবহারিক ক্ষেত্রে নিজেদের নেটওয়ার্ক সক্ষমতা তুলে ধরার ক্ষেত্রে রবির বৃহত্তর কৌশলের অংশ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এ উদ্যোগ সম্পর্কে রবি আজিয়াটা পিএলসির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী বলেন,
“আমরা এমন ইন্টারনেট সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ, যা আধুনিক ডিজিটাল জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গেমিং এমন একটি ক্ষেত্র, যেখানে কম পিং, কম ল্যাটেন্সি ও নেটওয়ার্কের স্থিতিশীলতা সরাসরি পারফরম্যান্সে প্রভাব ফেলে।”
তিনি আরও বলেন, “রবি সুপারনেটের মাধ্যমে আমরা গেমারদের জন্য আরও নির্ভরযোগ্য ও মানসম্মত ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই, যাতে তারা নিজেদের সর্বোচ্চ সক্ষমতা তুলে ধরতে পারেন। একই সঙ্গে গেমারদের জন্য একটি শক্তিশালী ও উন্নত ইকোসিস্টেম গড়ে তুলতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।”
উল্লেখ্য, রবি সুপারনেট একটি উচ্চ পারফরম্যান্সসম্পন্ন ইন্টারনেট নেটওয়ার্ক, যা লো পিং, লো ল্যাটেন্সি ও স্থিতিশীল সংযোগের মাধ্যমে উচ্চ চাহিদাসম্পন্ন ডিজিটাল ব্যবহারিক ক্ষেত্রে কার্যকর সহায়তা প্রদান করে।