শনিবার, ২ মে, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ

ইসলামী ব্যাংকের উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

বিডি মেইল ডেস্ক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উপশাখাসমূহের ব্যবসায় উন্নয়ন সম্মেলন গত ১৭ জানুয়ারি ২০২৬ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম. মাসুদ রহমান।

এ সম্মেলনে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম. কামাল উদ্দীন জসীমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা এবং দেশের বিভিন্ন স্থানের ২৭১টি উপশাখার ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান বলেন, ইসলামী ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংক এবং জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তিনি ব্যাংককে তার পূর্বের শক্ত অবস্থানে ফিরিয়ে আনতে সকল কর্মকর্তাকে দ্বিগুণ উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, নিবেদন, পেশাদারিত্ব ও কঠোর পরিশ্রমের মাধ্যমে উন্নত সেবা নিশ্চিত করতে হবে এবং গ্রাহকদের সঙ্গে দৃঢ় ও সুসম্পর্ক গড়ে তুলতে হবে। একই সঙ্গে তিনি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতে বিনিয়োগ কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

ব্যাংকের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।

আরো