বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ

EU ও UK-এর RA-3 অডিটে সিটিটিসির ক্যানাইন টিমের EDD সফল

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অনুষ্ঠিত EU ও UK-এর RA-3 Re-Validation Audit সফলভাবে সম্পন্ন করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ক্যানাইন টিম।
সিটিটিসি সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এ অডিট অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় সিটিটিসির ক্যানাইন টিমের ২০টি বিস্ফোরক শনাক্তকরণে প্রশিক্ষিত কুকুর (Explosive Detection Dog-EDD) এবং ৪০ জন দক্ষ হ্যান্ডলার।

অডিট চলাকালে ক্যানাইন টিমের কুকুর ও হ্যান্ডলারদের পেশাদারিত্ব, দক্ষতা ও কর্মদক্ষতায় সন্তোষ প্রকাশ করেন EU ও UK-এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সফলতার স্বীকৃতিস্বরূপ ক্যানাইন টিমকে সনদপত্র প্রদান করা হয়।

ডিএমপি’র ক্যানাইন টিমের এ সাফল্য দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে। এ অর্জনের ফলে ইউনিটটির কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও দক্ষ হিসেবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরো