বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ

বিএনপি এমন এক বাংলাদেশ চায়, যেখানে বৈষম্য থাকবে না: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ

বিডি মেইল ডেস্ক

স্টাফ রিপোর্টার: বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে কোনো বৈষম্য থাকবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে তার উদ্যোগে ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের বাদুরতলা এলাকায় সাধারণ মানুষের মাঝে সেহরী সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচার সরকার জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। দিনের ভোট রাতে নেওয়া হয়েছে এবং ভোট ডাকাতি ও কারচুপির মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল। তিনি দাবি করেন, সাধারণ মানুষ সব সময় বিএনপির পাশে ছিল এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলটি রাজপথে আন্দোলন চালিয়ে গেছে।

জমির উদ্দিন নাহিদ আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, স্বনির্ভর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান বেলালের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন জিসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম চৌধুরী, বিএনপি নেতা জয়নাল আবেদীন নুরু, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহির উদ্দিন মো. শাহজাহান বাবুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেল, আরেফিন গ্রুপের চেয়ারম্যান ইনাম হোসাইন, বিএনপি নেতা খোরশেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরো