বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৫:১৪ পূর্বাহ্ণ

ডোমারে বিনোদনের লক্ষ্যে ওয়াটার পার্কের পথচলা শুরু

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি:নীলফামারীর ডোমারের হাইওয়ে সংলগ্ন এলাকায় এক মনোরম পরিবেশে অবস্থিত “ডোমার ওয়াটার পার্ক”এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার(১৮মার্চ) বাদ আসর ডা. মো. শরিফুল ইসলাম রতন ফিতা কেটে নব নির্মিত পার্কটির উদ্বোধন করেন।প্রভাষক মো. শামীম এর সঞ্চালনায় ও ডা. শরিফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা,মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করেন আয়োজকরা।এসময় উপস্থিত ছিলেন ইসলামী বক্তা মাওলানা আব্দুল হামিদ হোসাইনী,ডোমার থানা ওসি মো. হাবিবুল্লাহ,প্রেসক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলী,ডোমার সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহম্মেদ,এ্যাডভোকেট মালা জেসমিন,প্রভাষক নীনা মাশরাফী,উপজেলা জামায়াতের সাবেক আমির খন্দকার আহমাদুল হক মানিক প্রমূখ উপস্থিত ছিলেন।
ডোমার ওয়াটার পার্কের উদ্দোক্তারা জানান,আসন্ন ঈদে ছোটদের বিনোদনের জন্যে পার্কটি খুলে দেওয়া হবে।

আরো