অস্ট্রেলিয়ান স্পিকারের বাংলাদেশ সফর শুরু
অস্ট্রেলিয়ার সংসদের স্পিকার মিল্টন ডিক, এমপি’র নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল এ সপ্তাহে বাংলাদেশ সফর করছে। এ সফর উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইল সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে হাই কমিশনার সফরের কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। সফরকালে প্রতিনিধিদলটি বাংলাদেশের সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম, এমপি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে। পাশাপাশি তারা জাতীয় সংসদ ভবন ও জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
বৈঠকে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এলএনজি সরবরাহের সম্ভাবনা, কৃষি ও জলবায়ু পরিবর্তন খাতে সহযোগিতা, এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের শ্রমশক্তির দক্ষতা উন্নয়ন ও নারী ক্ষমতায়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার গঠনের পর এ সফর বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি