বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ

প্রথম প্রান্তিকে প্রত্যাশা ছাড়িয়ে ফলাফল, ধূমপানমুক্ত পণ্যে জোরালো অগ্রগতি

Philip Morris International (পিএমআই) ২০২৬ সালের প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়েও ভালো ব্যবসায়িক ফলাফল অর্জন করেছে। প্রতিষ্ঠানটির গ্রুপ প্রধান নির্বাহী জাসেক অলচাক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এই অর্জন হঠাৎ করে আসেনি; বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ, কৌশলগত পরিকল্পনা এবং ব্যবসার ধারাবাহিক রূপান্তরের ফল। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটি শুধু প্রবৃদ্ধির ধরণই পরিবর্তন করেনি, বরং মূল্য সৃষ্টির ক্ষেত্রেও নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে।

প্রতিটি প্রান্তিকেই এই কৌশলগত পরিবর্তনের প্রতিফলন স্পষ্ট হচ্ছে। বিশেষ করে ধূমপানমুক্ত পণ্যের পরিধি, বাজার বিস্তার এবং আয়ের কাঠামোয় এর ক্রমবর্ধমান অবদান দীর্ঘমেয়াদি বিনিয়োগকে দৃশ্যমান ফলাফলে রূপ দিচ্ছে।

২০২৬ সালের প্রথম প্রান্তিক শেষে পিএমআই-এর ধূমপানমুক্ত পণ্যসমূহ বিশ্বের ১০৮টি বাজারে পৌঁছেছে, যা প্রতিষ্ঠানটির বৈশ্বিক উপস্থিতি আরও শক্তিশালী করেছে।

একই সময়ে, প্রতিষ্ঠানের মোট বৈশ্বিক নিট আয়ের ৪৩ শতাংশ এসেছে ধূমপানমুক্ত পণ্য থেকে—যা এই খাতে দ্রুত প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ নির্দেশক।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, এই অগ্রগতির পেছনে রয়েছে বিভিন্ন দেশের কর্মী ও টিমগুলোর সম্মিলিত প্রচেষ্টা। তাদের এই উদ্যোগের লক্ষ্য হলো—বৈধ বয়সী ধূমপায়ীদের জন্য ধূমপানমুক্ত বিকল্প সহজলভ্য করা, যাতে তারা প্রচলিত ধূমপানের ঝুঁকি থেকে সরে আসতে পারেন।

পিএমআই মনে করে, ভবিষ্যতের তামাক শিল্প ধীরে ধীরে ধূমপানমুক্ত বিকল্পের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই পরিবর্তনের কেন্দ্রেই রয়েছে তাদের দীর্ঘমেয়াদি কৌশল।

আরো