শনিবার, ২৩ মে, ২০২৬, ৩:৫৫ পূর্বাহ্ণ

ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী): নীলফামারীর ডোমারে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত মিথিলা ভ্যানের সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় উপজেলার সোনারায় বাজার সংলগ্ন এশিয়ান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মিথিলা ভ্যানচালক মমিনুল ইসলাম ও বিকাশ অধিকারী (৩৫)।
মমিনুল ইসলাম চিলাহাটি চকিদারপাড়া এলাকার তফিল উদ্দিনের ছেলে। অপরদিকে বিকাশ অধিকারী বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা মাহিগঞ্জ এলাকার অকুঞ্জ অধিকারীর ছেলে।

ডোমার ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল জানায়, দুর্ঘটনায় গুরুতর আহত বিকাশ অধিকারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে ঘটনাস্থলেই মারা যান মিথিলা ভ্যানচালক মমিনুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নীলফামারীগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ডোমারমুখী ব্যাটারিচালিত মিথিলা ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি ভ্যানটিকে প্রায় ৫০০ মিটার টেনে নিয়ে যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসে থাকা কয়েকজনের কাছাকাছি গিয়ে ট্রাকটি উল্টে পড়ে।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মিথিলা ভ্যান উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন।

আরো