সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ

১৬ সেপ্টেম্বর বিয়ে? পূজার জবাব

ঢালিউডে চিত্রনায়িকা পূজা চেরির বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা ধরনের জল্পনা-কল্পনা। সম্প্রতি শোবিজ পাড়ায় জোর গুঞ্জন ওঠে, আগামী ১৬ সেপ্টেম্বর নাকি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এসব খবরের ওপর কান না দেওয়ার অনুরোধ জানিয়ে পূজা চেরি এক বার্তায় বলেন, অনুগ্রহ করে মিথ্যা ও ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। বিয়ের তারিখ ও অন্যান্য সব কিছু আমি নিজেই আগে থেকে জানিয়ে দেব।’

এর আগে চলতি বছরের মার্চ মাসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে এই ঢালিউড অভিনেত্রী জানান, তিনি ইতোমধ্যে ‘এনগেজড’। তবে তার জীবনসঙ্গী বিনোদন জগতের বাইরের একজন মানুষ।

সে সময় বাগদানের বিষয়টি নিশ্চিত করলেও হবু বরের পরিচয় কিংবা বিয়ের নির্দিষ্ট তারিখ আড়ালেই রেখেছিলেন তিনি। এরপর গত আগস্ট মাসে হঠাৎ করেই চাউর হয়, গোপনে বিয়ের পর্ব সেরে ফেলেছেন পূজা।

সে সময়ও বিষয়টি অস্বীকার করে তিনি জানান, বিয়ে জীবনের একটি বড় সিদ্ধান্ত এবং তা গোপনে করার কোনো ইচ্ছা তার নেই। সময় হলে সবাইকে জানিয়ে উৎসবমুখর পরিবেশেই নতুন জীবন শুরু করবেন।

আরো