বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ

মোংলায় বসুন্ধরা রেডিমিক্সের ১১৭৪ টন অতিরিক্ত স্ল্যাগ শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

মোংলা বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা ১ হাজার ১৭৪ দশমিক ৭২৪ মেট্রিক টন অতিরিক্ত স্ল্যাগ শনাক্ত করেছে মোংলা কাস্টম হাউস। পণ্যটির আমদানিকারক বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টমস সূত্রে জানা গেছে, বসুন্ধরা রেডিমিক্সের আমদানিকৃত স্ল্যাগবাহী এমভি আনাসা জাহাজটি ১ সেপ্টেম্বর মোংলা বন্দরে আসে। বিল অব লেডিংয়ে জাহাজটিতে ২৪ হাজার মেট্রিক টন স্ল্যাগ থাকার ঘোষণা দেওয়া হয়।

পরে মোংলা কাস্টম হাউসের কর্মকর্তারা শিপিং এজেন্ট ও সার্ভে/মেরিন ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে প্রাথমিক লাইট ড্রাফট সার্ভে করেন। এতে জাহাজে প্রায় ২৫ হাজার ৪৬৪ দশমিক ৬৮২ মেট্রিক টন পণ্য থাকার তথ্য পাওয়া যায়।

এ নিয়ে আমদানিকারক ও জাহাজ সংশ্লিষ্টদের আপত্তির পর কাস্টমসের উদ্যোগে পুনরায় যৌথ সার্ভে করা হয়। চূড়ান্ত লাইট ড্রাফট সার্ভেতে জাহাজে ২৫ হাজার ১৭৪ দশমিক ৭২৪ মেট্রিক টন স্ল্যাগ পাওয়া যায়। অর্থাৎ ঘোষিত পরিমাণের চেয়ে ১ হাজার ১৭৪ দশমিক ৭২৪ মেট্রিক টন বেশি পণ্য শনাক্ত হয়।

কাস্টমসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অতিরিক্ত পণ্যের বিপরীতে সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় ৩৪ লাখ ২১ হাজার ৯৭১ টাকা।

কর্মকর্তারা জানান, পণ্যের প্রকৃত পরিমাণ যাচাই ও কার্গো পরিমাণ নির্ধারণের মাধ্যমে ঘোষণার সঙ্গে বাস্তব কার্গোর পার্থক্য শনাক্ত করা হয়েছে।

আরো