Wednesday, 24 June, 2026, 10:52 am

ফোকাস গ্রুপ ডিসকাশন: বাংলাদেশে পোস্ট-এলডিসি প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনে মেধাস্বত্ব ব্যবস্থার শক্তিশালীকরণ

বি‌ডি মেইল ডেস্ক

এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার (FBCCI IRC) আজ ০৮ নভেম্বর ২০২৫ তারিখে, শনিবার সকাল ১০.০০ টায় FBCCI IRC–এর সম্মেলন কক্ষে “বাংলাদেশে পোস্ট-এলডিসি প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনে মেধাস্বত্ব ব্যবস্থার শক্তিশালীকরণ’’ বিষয়ক একটি ফোকাস গ্রুপ ডিসকাশনের আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ওবায়দুর রহমান, মাননীয় সচিব, শিল্প মন্ত্রনালয়; এফবিসিসিআই ইনোভেশন এন্ড রিসার্চ সেন্টার এর চেয়ারম্যান জনাব মোঃ জসীম উদ্দিন, কী নোট স্পীকার হিসেবে ছিলেন ডব্লিউ টি ও সেলের সাবেক মহাপরিচালক জনাব হাফিজুর রহমান। সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মোস্তফা আজাদ চৌধুরী বাবু, এফবিসিসিআই ইনোভেশন এন্ড রিসার্চ সেন্টার এর ভাইস চেয়ারম্যান জনাব এম এ মোমেন এবং অন্যান্য পরিচালকবর্গ, বিভিন্ন চেম্বার অব ইন্ডাস্ট্রিজ এর সদস্যবৃন্দ এবং বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক।

জনাব মোঃ ওবায়দুর রহমান বলেন যে, বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উন্নয়নশীল দেশের দলে অন্তর্ভুক্ত হওয়ার পথচলায় রয়েছে। এটি অবশ্য দেশের অর্থনীতির জন্য গর্বের বিষয় হলেও এর সঙ্গে কিছু নতুন চ্যালেঞ্জও সামনে নিয়ে এনেছে। বিশেষ করে মেধাস্বত্ব বা ‘ইনটেলেকচুয়াল প্রপার্টি’ (IP) রক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা এখন সময়ের দাবি।

জনাব মো. জসীম উদ্দিন বলেন, এলডিসি-পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হবে মেধাস্বত্ব সুরক্ষা নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, যদি আমরা সময়মতো নিজেদের উদ্ভাবন ও সৃজনশীল কাজের আইনি সুরক্ষা না দিই, তবে বিদেশি প্রতিষ্ঠানের পেটেন্ট ও প্রযুক্তি ব্যবহারে অতিরিক্ত ব্যয়ের মুখে পড়তে হবে। এতে দেশীয় উদ্যোক্তাদের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

জনাব মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, আমরা DPDT-এর সঙ্গে কার্যকর সমন্বয় স্মারক সাক্ষর করতে আগ্রহী। যার মাধ্যমে আমাদের FBCCI IRC এর ইনোভেশন এবং রিসার্চ ফ্লোর হতে পারে এমন এক “সংযোগ সেতু” যেখানে উদ্ভাবকরা তাদের নতুন ধারণা উপস্থাপন করবেন এবং আমাদের টিম সহায়তা করবে সেই ধারণাকে বাস্তব রূপ দিয়ে পেটেন্টযোগ্য উদ্ভাবনে পরিণত করতে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মোঃ হাফিজুর রহমান, সাবেক ডিরেক্টর জেনারেল, ডব্লিউ টি ও সেল, বাণিজ্য মন্ত্রণালয়। তিনি তার প্রবন্ধে উল্লেখ করেছেন, বাংলাদেশ যদি উদ্ভাবকদের আইপি সুরক্ষা নিশ্চিত করে এবং তাদের চাহিদা বিবেচনা করে একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে পারে, তবে তা শুধু এলডিসি মর্যাদা অতিক্রমের পর দেশের প্রতিযোগিতামূলক অবস্থান সংরক্ষণ করবে না, বরং দেশকে গড়ে তুলবে এমন একটি জ্ঞানভিত্তিক অর্থনীতিতে, যেখানে উদ্ভাবন, ন্যায় এবং সকলের সমৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফোকাস গ্রুপ ডিসকাশনে আরও অংশগ্রহন করেন প্যানেলিষ্ট এস এম আরশাদ ইমাম, কপিরাইট রেজিস্টার, বাংলাদেশ কপিরাইট অফিস; মোঃ জাহাঙ্গীর হোসেইন, ডিজি, ডিপিডিটি; ড. সাইফ উদ্দিন আহমেদ, যুগ্ম সচিব, বানিজ্য মন্ত্রণালয়। ফোকাস গ্রুপ আলোচনা জনাব মো. এম. এ. মোমেনের সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়।

আরো