রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:৪১ অপরাহ্ণ

৮ বছরের সাফল্যে ভিভো, পুরস্কারে ভরা উদযাপন!

বি‌ডি মেইল ডেস্ক

বাংলাদেশের বাজারে সফলভাবে আট বছর পূর্ণ করতে চলেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। এই দীর্ঘ সময়ে ভিভো শুধু প্রযুক্তির অগ্রগতিই দেখায়নি, অর্জন করেছে কোটি গ্রাহকের আস্থা। সব বয়সী মানুষের চাহিদা মিটিয়ে, বিশেষত বাংলাদেশের তরুণদের পাশে থেকে তৈরি করেছে স্মার্ট জীবনযাত্রার নতুন মানদন্ড।

যাত্রার শুরু থেকেই ভিভোর মূলমন্ত্র ছিল উদ্ভাবন, মান ও আস্থা। এই মন্ত্রকে ধারণ করেই ভিভো বাংলাদেশে স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং উদ্ভাবনী ফিচারের মাধ্যমে ক্রেতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ভিভো এখন কেবল একটি ব্র্যান্ড নয়, এটি দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে নির্ভরতা ও পছন্দের প্রতীক।

গ্রাহকদের ভালোবাসা এবং আট বছরের সাফল্য উদযাপনের অংশ হিসেবে ভিভো এনেছে বিশেষ উপহার ও অফার। প্রিয় গ্রাহকদের জন্য ঘোষণা করা হয়েছে ৮ম বার্ষিকী উদযাপন ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে অংশ নেওয়া যাবে অফলাইনে।

এই ক্যাম্পেইনের মাধ্যমে ভিভোর যেকোনো আউটলেট থেকে ভিভো ওয়াই২১ডি, ওয়াই২৯, ওয়াই৪০০, ভি৬০, ভি৬০ লাইট এবং এক্স২০০ মডেলগুলো ক্রয় করলেই মিলবে লাকি ড্র-তে অংশ নেওয়ার সুযোগ। মেগা গিফট হিসেবে পাওয়া যাবে এক্স২০০ এ ৭০,০০০ টাকা ক্যাশব্যাকের সুযোগ। তবে, অফারটি উপভোগ করা যাবে ক্রয়ের ৭ দিনের মধ্যে এবং এটি শুধুমাত্র এককালীন নগদ পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য (ইএমাই প্রযোজ্য নয়) ।

এছাড়াও, লাকি ড্র এ গ্রাহকরা জিতে নিতে পারবেন রিরো ডাব্লিউ১০, এল১৮ ইয়ারবাড বা রিরো এস৯০ পাওয়ার ব্যাংক। পাশাপাশি থাকবে ২ বছরের বাড়তি ওয়ারেন্টি, ভিভোর অরিজিনাল হেডফোন, রিরো টি১০০, রিরো এফ২০ এবং রিরো বি৩০ নেকব্যান্ড।

৮ম বার্ষিকী উপলক্ষে ভিভো ওয়াই৪০০ মডেলে থাকছে বিশেষ ২,০০০ টাকার মূল্যছাড়, যা গ্রাহকদের জন্য অফারটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

আরো