শনিবার, ২ মে, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ

অর্থায়নে স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে সিটিজেনস্ ব্যাংকের সিএমএসএমই প্রশিক্ষণ

‌বি‌ডি মেইল ডেস্ক

সিটিজেনস্ ব্যাংক সম্প্রতি প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ একাডেমীতে ‘’সিএমএসএমই অর্থায়ন: নির্দেশিকা, মূল্যায়ন এবং ডকুমেন্টেশন ’’ শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করে।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান প্রশিক্ষণের উদ্বোধন করেন। জনাব মাসুম বিল্লাহ, যুগ্ম পরিচালক, এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় ব্যাংকের মার্কেটিং বিভাগের প্রধান জনাব বিজয় চন্দ্র দাস; ট্রেনিং ও ডেভেলপমেন্ট ম্যানেজার জনাব তরফদার সুশীল কুমার উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখা সমুহের কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

আরো