শনিবার, ২ মে, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ

ঢাকা রিজেন্সিতে দুই দিনব্যাপী জমকালো “বিয়ে বাড়ির উৎসব”

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আগামী ২৮ ও ২৯ নভেম্বর সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত আয়োজন করতে যাচ্ছে দুই দিনব্যাপী বর্ণিল ওয়েডিং ফেস্টিভ্যাল— “এমএন মাল্টিমিডিয়া প্রেজেন্টস ঢাকা রিজেন্সি বিয়ে বাড়ির উৎসব”।

বাঙালির বিয়ের রঙ, আবেগ, ঐতিহ্য ও আনন্দকে একসঙ্গে তুলে ধরতে এই আয়োজন নবদম্পতিদের জন্য হয়ে উঠবে এক অনন্য অভিজ্ঞতার উৎসব।

ফেস্টিভ্যালে থাকছে আকর্ষণীয় রুম প্যাকেজ, ব্যাঙ্কুয়েট ছাড়, ক্যাটারিং অফার, ডেকোরেশন সল্যুশন, ফটোগ্রাফি ডিলসহ বিয়ে পরিকল্পনার সকল প্রয়োজনীয় সুবিধা।

সংস্কৃতিক পরিবেশনা, লাইভ আয়োজন ও বর্ণাঢ্য ফ্যাশন শো এই উৎসবে যোগ করবে বাড়তি উচ্ছ্বাস। নবীন-প্রবীণ ডিজাইনারদের ট্রেন্ডি ব্রাইডাল ও গ্রুম কালেকশন দর্শকদের মাতিয়ে তুলবে রঙ, আলো ও সুরের অনবদ্য পরিবেশনায়।

সবচেয়ে আকর্ষণীয় আয়োজনে, ২৮ নভেম্বর ২০২৫ বিকেল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা বুবলি।

এছাড়া দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো জুয়েলারি, কুটিউর, বিউটি, ইভেন্ট ডেকোর, লাইফস্টাইল এবং হোম এসেনশিয়ালসসহ বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শন করবে। দর্শনার্থীরা বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন এবং উপভোগ করতে পারবেন শুধুমাত্র উৎসব উপলক্ষে দেওয়া বিশেষ অফার।

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট নবদম্পতি, পরিবার ও বিয়ে-প্রেমী সকলকে আমন্ত্রণ জানিয়েছে এই রঙিন উৎসবে অংশ নিতে, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মিলনে প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সোপান।

আরো