Sunday, 28 June, 2026, 4:42 pm

নরসিংদীতে সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে নরসিংদী পুলিশ লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘নরসিংদীর রায়পুরা উপজেলা সবচেয়ে বড় সমস্যা। এখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি, অনেক হাতিয়ারও আছে। যত তাড়াতাড়ি সম্ভব কম্বিং অপারেশন করে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

এ সময় তিনি পুলিশ লাইনে বৃক্ষরোপণ করে পুলিশ লাইন হাসপাতাল, রেশন স্টোর, পুলিশের রান্না ঘর, খাবার মান, খেলার মাঠ, পুকুর ও পুলিশের প্রশিক্ষণসহ বিভিন্ন স্থান পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।

আরো