Sunday, 28 June, 2026, 3:25 pm

আইসিএমএবি সেরা কর্পোরেট পুরস্কার-২০২৪-এ স্বর্ণপদক জিতলো শাহজালাল ইসলামী ব্যাংক

বার্ষিক প্রতিবেদন–২০২৪-এর ভিত্তিতে বিভিন্ন সূচকে উৎকৃষ্ট পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিএমএবি সেরা কর্পোরেট পুরস্কার–২০২৪-এ প্রথম পুরস্কার (স্বর্ণপদক) অর্জন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি গত ১৭ ডিসেম্বর ২০২৫ ঢাকার বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হয়। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিকে এ স্বর্ণপদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা এস কে বশির উদ্দিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ-এর হাতে পুরস্কারটি তুলে দেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. জাফর সাদেক, এফসিএ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান, এফসিএমএ, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, আইসিএমএবি সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ, এবং কর্পোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান আরিফ খান, এফসিএমএসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।

আরো