জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন বিষয়টি জানিয়েছেন।…
