বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৭:১৩ পূর্বাহ্ণ

থাইল্যান্ড থেকে আনা হচ্ছে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন তেল

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার আন্তর্জাতিকভাবে সরকারি ক্রয় পদ্ধতিতে এক কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবনায় এই ক্রয়ের জন্য থাইল্যান্ডের ক্রপওয়ার্ড কোম্পানি লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। মোট ব্যয় হবে প্রায় ১৭৮ কোটি ৪৭ লাখ টাকা, যা প্রতি লিটারে ১৩১ টাকা ৪৭ পয়সা হবে।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মূল্যস্ফীতি বিষয়ে সরকার সচেতন। এছাড়া প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে আগামী ১২ ফেব্রুয়ারি নাগাদ জাতীয় রাজস্ব বোর্ডকে দুই ভাগে বিভক্ত করার কাজ সম্পন্ন করা হবে।

তিনি আইপিএল প্রসঙ্গে বলেন, সম্প্রচার বন্ধ হওয়া অর্থনীতি বা সরকারি ক্রয়কে প্রভাবিত করবে না। মোস্তাফিজুর ঘটনাটি দুদেশের কারো জন্যই ভালো হয়নি এবং এটি দুর্ভাগ্যজনক পরিস্থিতি হিসেবে দেখা যাচ্ছে।

আরো