মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ

বিকাশের মাধ্যমে কর পরিশোধের সুবিধা চালু

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখন বিকাশের মাধ্যমে কর পরিশোধের সুবিধা দিচ্ছে। রবিবার দুপুর ১২টায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এই সেবার উদ্বোধন করেন।

নতুন ব্যবস্থার মাধ্যমে এনবিআরের e-TDS সিস্টেম এবং A-Challan সিস্টেম ব্যবহার করে উৎসে কর ও মূসক সহজেই পরিশোধ করা যাবে। আগে ৩ লাখ টাকার সীমাবদ্ধতার মধ্যে কর পরিশোধ করা যেত; এখন বিকাশের মাধ্যমে সীমাহীন পরিমাণে কর পরিশোধ করা সম্ভব।

বিকাশের ফাইন্যান্স কন্ট্রোলার আরিফুর রহমান জানান, “একটি পেমেন্ট করতে দুই মিনিটের বেশি সময় লাগে না। ব্যাংক হিসাব ও মোবাইল ওয়ালেট থেকে সহজেই কর পরিশোধ করা যাবে। বাংলাদেশ ব্যাংক দিনে দুইবার এ টাকা ব্র্যাক ব্যাংক থেকে কেটে নেবে।”

এনবিআরের সদস্য আজিজুর রহমান ও জি এম আবুল কালাম কায়কোবাদ বলেন, এটি এনবিআরের অটোমেশন প্রক্রিয়াকে আরও কার্যকর এবং দ্রুত করেছে।

আরো