সোমবার, ২৫ মে, ২০২৬, ৬:১৫ পূর্বাহ্ণ

শীতের সর্দি-কাশিতে উপকারী কালোজিরার ভর্তা

শীত মৌসুমে ঠান্ডা হাওয়া ও শুষ্ক আবহাওয়ার প্রভাবে সর্দি-কাশি প্রায় নিয়মিত সমস্যা হয়ে দাঁড়ায়। এ সময় প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ঘরোয়া খাবার শরীরকে বাড়তি সুরক্ষা দিতে পারে। তেমনই একটি কার্যকর উপকরণ হলো কালোজিরা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পরিচিত এই মসলা দিয়ে তৈরি ভর্তা স্বাদ ও উপকার—দুটোই একসঙ্গে দেয়।

সহজ কিছু উপকরণে তৈরি কালোজিরার ভর্তা নিয়মিত অল্প পরিমাণে খেলে শীতের সাধারণ সর্দি-কাশি মোকাবিলায় সহায়ক হতে পারে। চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি—

উপকরণ

কালোজিরা — ১০০ গ্রাম

রসুন — ১টি বড়

শুকনা মরিচ — ৫–৬টি

লবণ — স্বাদ অনুযায়ী

প্রণালি

প্রথমে একটি কড়াইয়ে অল্প আঁচে কালোজিরা হালকা করে ভেজে নিন। এরপর রসুনের খোসা ছাড়িয়ে শুকনা মরিচের সঙ্গে সামান্য ভেজে নিন। সব উপকরণ একসঙ্গে নিয়ে পাটায় বেটে নিন। চাইলে সময় বাঁচাতে ব্লেন্ডারও ব্যবহার করা যেতে পারে।

এভাবেই তৈরি হয়ে যাবে সুগন্ধি ও পুষ্টিকর কালোজিরার ভর্তা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে স্বাদ যেমন বাড়বে, তেমনি শীতের দিনে শরীরও পাবে বাড়তি উষ্ণতা ও আরাম।

আরো