শনিবার, ২ মে, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জনের গৌরবময় মাইলফলক

‌নিজস্ব প্র‌তি‌বেদক

বাংলাদেশ কৃষি ব্যাংক রেমিট্যান্স সংগ্রহে এক অনন্য সাফল্য অর্জন করেছে। ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স সংগ্রহের মাধ্যমে ব্যাংকটি দেশের সকল ব্যাংকের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। একই সঙ্গে সরকারি ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রাহক হিসেবে এই অর্জন একটি গৌরবময় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এই ঐতিহাসিক সাফল্য উপলক্ষে ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে কেক কেটে উদ্‌যাপন করা হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাননীয় সচিব নাজমা মোবারেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“প্রবাসী আয় দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। উন্নত গ্রাহকসেবা ও কার্যকর ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের আস্থা অর্জন করেছে। এই সাফল্য দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া আলী। তিনি বলেন, রেমিট্যান্স সংগ্রহে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, আধুনিক ব্যাংকিং সেবা এবং প্রবাসীদের প্রতি দায়িত্ববোধের ফলেই এই অভূতপূর্ব অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহকারী শাখা ব্যবস্থাপকদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসি, বিভিন্ন রেমিট্যান্স হাউজের কান্ট্রি প্রতিনিধি ও এমএফআই প্রতিনিধি, বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, সকল মহাব্যবস্থাপকসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, সিবিএ নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

আরো