মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১২ পূর্বাহ্ণ

চালু হলো ‘সেলফ কমপ্লেইন্ট (e-CMS)’ সেবা

‌নিজস্ব প্র‌তি‌বেদক

এখন থেকে বিকাশ অ্যাপ ব্যবহার করেই গ্রাহকরা সহজে বিভিন্ন সেবা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন এবং একই সঙ্গে অভিযোগের সর্বশেষ অগ্রগতি ট্র্যাক করতে পারবেন। গ্রাহকসেবাকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত করা হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট (e-CMS)’ সেবা।

এই সেবার মাধ্যমে গ্রাহকরা বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ এবং পে বিল–সংক্রান্ত যেকোনো সমস্যার অভিযোগ সরাসরি অ্যাপ থেকেই জানাতে পারবেন। অভিযোগ করার পর সেটির সর্বশেষ অবস্থাও একই প্ল্যাটফর্মে জানা যাবে।

কয়েকটি সহজ ধাপে স্বয়ংক্রিয়ভাবে অভিযোগ জানানো ও পরবর্তীতে তার অগ্রগতি পর্যবেক্ষণের এই সুবিধা গ্রাহকদের আরও সক্ষম করে তুলবে এবং দ্রুত সেবা নিশ্চিত করতে সহায়তা করবে।

অভিযোগ জানাতে গ্রাহককে প্রথমে বিকাশ অ্যাপের হোম স্ক্রিনের মেন্যু থেকে ‘গ্রাহক সেবা’ অপশনে গিয়ে ‘কমপ্লেইন্ট’ নির্বাচন করতে হবে। এরপর নির্দিষ্ট সেবার ধরন বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্য সাবমিট করলেই অভিযোগ প্রক্রিয়া সম্পন্ন হবে। পাশাপাশি, ‘কমপ্লেইন্ট’ সেকশনের ‘পূর্ববর্তী অভিযোগ দেখুন’ অপশনে ট্যাপ করে আগে করা অভিযোগগুলোর অগ্রগতিও সহজেই দেখা যাবে।

এই সেবা ব্যবহারের জন্য গ্রাহকের নিজস্ব বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে এবং শুধুমাত্র নিজের লেনদেন সংক্রান্ত সমস্যার অভিযোগ জানানো যাবে। গ্রাহকের মূল্যবান সময় সাশ্রয় এবং দ্রুত সমাধান নিশ্চিত করাই এই সেবার মূল লক্ষ্য।

উল্লেখ্য, নতুন এই সেবার পাশাপাশি গ্রাহকরা আগের মতোই লাইভ চ্যাট, ১৬২৪৭ নম্বর এবং বিকাশ গ্রাহকসেবা কেন্দ্রের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন।

আরো