শনিবার, ২ মে, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ

সরস্বতী পূজায় ভিভোর স্পেশাল অফার

নর্থ সাউথ ইউনিভার্সিটির ‘সরস্বতী পূজা ২০২৬’-এর টাইটেল স্পন্সর হিসেবে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো নিয়ে এসেছে বিশেষ টেক-অভিজ্ঞতা ও এক্সক্লুসিভ অফার। উৎসবের প্রতিটি দিনকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করতে ক্যাম্পাসজুড়ে থাকছে ভিভোর নানান আয়োজন।

আগামী ২২ থেকে ২৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে এ উৎসব আয়োজন, যেখানে মূল পূজা অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ দর্শকরাও মূল আয়োজনে অংশ নিতে পারবেন। শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বয় ঘটানোই ভিভোর অংশগ্রহণের মূল লক্ষ্য।

উৎসবের প্রতিদিন নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে থাকবে ভিভোর অন-গ্রাউন্ড অ্যাক্টিভেশন ও ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম। ভিভোর এক্সপিরিয়েন্স জোনে শিক্ষার্থীরা সরাসরি স্মার্টফোনের ফিচার ব্যবহার করার পাশাপাশি অংশ নিতে পারবে গেম জোন, ফটো এক্সিবিশন ও ফটো বুথসহ নানা সৃজনশীল আয়োজনে। আধুনিক প্রযুক্তি ও বিনোদনের এই অভিজ্ঞতা উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলবে।

সরস্বতী পূজা উপলক্ষে ভিভো দিচ্ছে একাধিক এক্সক্লুসিভ অফার। ফ্ল্যাগশিপ মডেল এক্স৩০০ প্রো কিনলে ক্রেতারা উপহার হিসেবে পাচ্ছেন রিরো ডব্লিউ৩ স্মার্টওয়াচ, ভিভো টিডাব্লিউএস ইয়ারবাড ও স্ক্রিন প্রোটেক্টর। এছাড়া ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারের আওতায় ভিভোর নির্দিষ্ট মডেল—ভি৬০ ফাইভজি, ভি৬০ লাইট ফাইভজি, ভি৬০ লাইট ফোরজি ও ওয়াই৪০০—কিনলে মিলবে আকর্ষণীয় এক্সেসরিজ ফ্রি।

গ্রাহকদের বাড়তি নিরাপত্তা দিতে ভিভো দিচ্ছে ১+১ বছরের বর্ধিত ওয়ারেন্টি, অর্থাৎ মোট ২ বছরের সুরক্ষা। পাশাপাশি এক্স৩০০ প্রো ও ভি৬০ সিরিজের মডেলগুলোতে নির্দিষ্ট পাঁচটি ব্যাংকের মাধ্যমে ১২ মাস পর্যন্ত ০ শতাংশ ইএমআই সুবিধা পাওয়া যাবে। শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ মোমো ইএমআই সুবিধা, যেখানে স্টুডেন্ট আইডি কার্ড ব্যবহার করে ক্রেডিট কার্ড ছাড়াই ৬ মাস কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ মিলবে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির সরস্বতী পূজায় ভিভোর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের অংশগ্রহণ উৎসবকে আরও সমৃদ্ধ করছে। এতে শিক্ষার্থীরা প্রযুক্তি ও বিনোদনের এক অনন্য ও ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা উপভোগ করতে পারবে।

আরো