ঢাকার আকাশে ভালোবাসার হাওয়ায় ভালোবাসা উদযাপন করুন ঢাকা রিজেন্সিতে
এই ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আমন্ত্রণ জানাচ্ছে সব যুগল ও প্রিয়জনদের জন্য বিশেষভাবে আয়োজিত রোমান্টিক ডাইনিং অভিজ্ঞতায় অংশ নিতে। হোটেলটির সিগনেচার ভেন্যু—শহরের জনপ্রিয় রুফটপ রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইন এবং নান্দনিক পরিবেশ ও অসাধারণ রন্ধনশৈলীর জন্য পরিচিত গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে থাকছে বিশেষ ভ্যালেন্টাইন আয়োজন।
খোলা আকাশের নিচে এক জাদুকরী সন্ধ্যার স্বপ্ন যাদের, তাদের জন্য ভালোবাসার নিখুঁত মঞ্চ তৈরি করেছে গ্রিল অন দ্য স্কাইলাইন। প্যানোরামিক সিটি ভিউ, রোমান্টিক রুফটপ পরিবেশ এবং বিশেষভাবে সাজানো ভ্যালেন্টাইন স্পেশাল মেনুর মাধ্যমে এই ভেন্যু প্রতিশ্রুতি দিচ্ছে একান্ত ও স্মরণীয় ভালোবাসার উদযাপন—যেখানে স্বাদের সঙ্গে মিলবে অনুভূতি। মাত্র BDT 9,999 নেট (প্রতি কাপল) মূল্যে, লাইভ মিউজিকের সুর, সিজলিং BBQ ফ্লেভার এবং উষ্ণ আবহে প্রেমিক-প্রেমিকারা উপভোগ করতে পারবেন এক অনন্য রোমান্টিক অভিজ্ঞতা। এছাড়াও বিশেষভাবে সাজানো এক্সক্লুসিভ প্রাইভেট টেন্টে প্রিয়জনের সঙ্গে কাটাতে পারবেন এক অবিস্মরণীয় সময়—শুধু আপনাদের জন্যই।
ভালোবাসার এই উৎসবে আরও মাত্রা যোগ করতে গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছে বিশেষ ভ্যালেন্টাইন বুফে ডিনার। উন্নতমানের ও বৈচিত্র্যময় খাবারে ভরপুর এই ভ্যালেন্টাইন স্পেশাল বুফে ডিনারটি রন্ধনশিল্পের নিখুঁত ছোঁয়ায় তৈরি, যেখানে দম্পতিরা উপভোগ করতে পারবেন গুরমে খাবার ও মুখরোচক ডেজার্ট—মাত্র BDT 6,060 নেট মূল্যে। নির্বাচিত কার্ডহোল্ডার, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব সদস্য এবং ঢাকা রিজেন্সি গ্রুপের ফ্যানদের জন্য রয়েছে আকর্ষণীয় “Dine 2 @ Price of One” অফার। দৃষ্টিনন্দন ডেকোরেশন, আন্তরিক আতিথেয়তা এবং সমৃদ্ধ খাবারের আয়োজন—সব মিলিয়ে এটি দম্পতি ও পরিবারের জন্য ভালোবাসা উদযাপনের এক আদর্শ গন্তব্য।
এই মনোমুগ্ধকর আয়োজন অনুষ্ঠিত হবে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ২০২৬। ঢাকার আকাশের নিচে স্বাদ, সুর ও চাঁদের আলোয় ঢাকা রিজেন্সি রাঙিয়ে দিক আপনার ভালোবাসার গল্প। আসুন ঢাকা রিজেন্সিতে—যেখানে হৃদয়ের মিলন ঘটে, আর মোমবাতির আলোয় গড়ে ওঠে আজীবন স্মৃতি।