মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৩:৫১ পূর্বাহ্ণ

গ্ল্যামারাস লুকে নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম

বি‌নোদন ডেস্ক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সেন্স দিয়েও নিয়মিত আলোচনায় থাকেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। স্টাইল ও আভিজাত্যের মিশেলে তিনি বরাবরই ভক্তদের মুগ্ধ করে আসছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নতুন কিছু ছবি দিয়ে ফের সেই মুগ্ধতাই ছড়িয়ে দিলেন এই নায়িকা।

রোববার দুপুরে প্রকাশিত ছবিগুলো মুহূর্তেই নজর কাড়ে ভক্তদের। গ্ল্যামার আর এলিগ্যান্সের নিখুঁত সমন্বয়ে মিমের উপস্থিতি প্রশংসায় ভরিয়ে দেয় নেটিজেনদের মন্তব্য ঘর।

নতুন ছবিগুলোতে মিমকে দেখা গেছে একটি ঝলমলে সিকুইন গাউনে। স্লিভলেস, লং এই গাউনটিতে নায়িকার আবেদনময়ী ও আত্মবিশ্বাসী রূপ আরও স্পষ্ট হয়ে উঠেছে। পোশাকের সঙ্গে মানানসই পান্নার দুল, ঢেউ খেলানো খোলা চুল আর পরিমিত মেকআপে ফুটে উঠেছে তার পরিশীলিত সৌন্দর্য। ছবির ক্যাপশনে মিম লিখেছেন— “Soft look, strong energy”—যা যেন তার উপস্থিতিকেই তুলে ধরে।

মিমের এই নতুন লুক দেখে ভক্তরা তার ফ্যাশন সেন্স, সৌন্দর্য ও ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করছেন। অনেকেই মন্তব্য করেছেন, প্রতিটি লুকেই নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে জানেন এই নায়িকা।

কাজের দিক থেকেও সময়টা বেশ ব্যস্ত মিমের। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘মালিক’। অ্যাকশনধর্মী এই সিনেমাটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। ছবিটিতে দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন মিম।

পরিচালক সাইফ চন্দন জানিয়েছেন, সিনেমার মূল দৃশ্যধারণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। সবকিছু ঠিক থাকলে ঈদেই দর্শকদের সামনে হাজির হবে ‘মালিক’।

আরো