বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:১১ অপরাহ্ণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি

নিজস্ব প্র‌তি‌বেদক

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করা হয়। পরবর্তীতে ক্যাম্পাস প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা শহীদ মিনারে সমবেত হয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফরিদ এ. সোবহানী। তিনি তাঁর বক্তব্যে ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব এবং বাংলা ভাষা ও সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. মো. মাহফুজুর রহমান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো. আব্দুল্লাহ আল হুমায়ুন এবং ইংরেজি বিভাগের প্রধান মো. রফিউসসান। বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য, বাংলা ভাষার সাংস্কৃতিক ও ঐতিহাসিক মূল্য এবং ভাষাগত বৈচিত্র্য ও ঐক্য রক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভাষা আন্দোলনের গুরুত্ব এবং ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত সাফল্যের বিষয়েও আলোকপাত করেন।

অনুষ্ঠানের শেষে আইন বিভাগের প্রভাষক মো. ওমর ফারুক শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ফার্মেসি বিভাগের প্রধান ড. আবু বিন ইহসান, যিনি অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রবিষয়ক ও প্লেসমেন্ট বিভাগের উপ-পরিচালক কে. এম. মনিরুল ইসলাম।

আরো