সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮:৫২ পূর্বাহ্ণ

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপপরিচালক পদে পদোন্নতি

আলী আহসান রবি

উপপরিচালক পদে পদোন্নতি পেলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৪ জন সহকারী পরিচালক পদের কর্মকর্তা। ২ মার্চ সোমবার বিকেল ৩-০০ ঘটিকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংকব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শহীদ আতাহার হোসেন বলেন, “অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় আন্তরিক উদ্যোগ আর কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় এবং মন্ত্রণালয় আন্তরিক সহযোগিতা করায় কাঙ্ক্ষিত সময়ের মধ্যেই এই পদোন্নতি দেয়া সম্ভব হয়েছে। এজন্য আমরা আনন্দিত।” স্বল্পতম সময়ের মধ্যে পদোন্নতির ব্যবস্থা করায় তিনি মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

র‌্যাংকব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মহোদয় পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, “পদোন্নতি শুধু মর্যাদা আর র‌্যাংক বৃদ্ধি করে না, এটির মাধ্যমে দয়িত্বও বৃদ্ধি পায়। আমি আশা করবো, সবাই তাদের বর্ধিত দায়িত্ব সততা ও স্বচ্ছতার সাথে যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে তাদের পদোন্নতির প্রতিদান দেবেন।” তিনি উপস্থিত পরিচালক ও উপপিরচালকগণকে সাথে নিয়ে পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাংকব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপপরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন উপপরিচালক (পরিকল্পনা) জনাব মোঃ মনির হোসেন। র‌্যাংকব্যাজ পরিধান অনুষ্ঠানে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্ণেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি; পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি; উপপরিচালকগণ, সহকারী পরিচালকগণসহ বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান শিকদার। ছবি ও সংবাদ: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।
উপপরিচালক পদে পদোন্নতি পেলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৪ জন সহকারী পরিচালক পদের কর্মকর্তা। প্রেস রিলিজ

আরো