বাংলাদেশে মাল্টি-ব্র্যান্ড লাইফস্টাইল ডেস্টিনেশন ‘মিঙ্গেল ইন স্টাইল’-এর যাত্রা শুরু
বাংলাদেশে নতুন মাল্টি-ব্র্যান্ড লাইফস্টাইল শোরুম হিসেবে যাত্রা শুরু করেছে ‘মিঙ্গেল ইন স্টাইল’ (Mingle in Style)। প্রতিষ্ঠানটি অভিনব রিটেইল কনসেপ্ট নিয়ে এসেছে, যেখানে একই ছাদের নিচে চারটি ভিন্ন ব্র্যান্ডের সমাহার ঘটানো হয়েছে—যা লাইফস্টাইল, সংস্কৃতি এবং দৈনন্দিন ফ্যাশনের এক অনন্য মিলনস্থল।
প্রথাগত শোরুমের ধারণার বাইরে ‘মিঙ্গেল ইন স্টাইল’ আধুনিক জীবনযাত্রার এক প্রতিফলন, যেখানে স্টাইলের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে আরাম, সুস্থতা ও আত্মপ্রকাশের বিষয়টি। এই প্ল্যাটফর্মে একত্রিত হয়েছে আভাসা (Avasaa), পিওর নর্থ (Pure North), বিদজার (Vidjar) এবং মিঙ্গেল (Mingle) ব্র্যান্ড, যেগুলো দৈনন্দিন জীবনযাত্রার ভিন্ন ভিন্ন দিককে উপস্থাপন করে।
মিঙ্গেল ইন স্টাইলের কো-ফাউন্ডার ও হেড অব অপারেশন্স নাসরিন করিম বলেন, “মিঙ্গেল আসলে আমার কাছে একটি প্যাশন প্রজেক্ট। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আধুনিক ফ্যাশনের সঙ্গে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সমন্বয় ঘটানো। আমরা চাই এটি এমন একটি প্ল্যাটফর্ম হোক, যেখানে একজন মানুষ তার পরিচয়, সংস্কৃতি ও ব্যক্তিগত স্টাইল একসঙ্গে খুঁজে পাবে।”
তিনি জানান, মিঙ্গেল ব্র্যান্ডের অধীনে চারটি সাব-ব্র্যান্ড রাখা হয়েছে, যাতে ক্রেতারা একই জায়গায় বিভিন্ন ধরনের ফ্যাশন সংগ্রহ করতে পারেন। এর মধ্যে আভাসা ব্র্যান্ডে লাউঞ্জ ও কমফোর্ট ওয়্যার, পিওর নর্থে জিম ও স্পোর্টস ওয়্যার, বিদজারে ক্যাজুয়াল ও ক্লাসিক ওয়্যার এবং মিঙ্গেল ব্র্যান্ডে এথনিক পোশাক পাওয়া যাবে।
শোরুমটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কেনাকাটার অভিজ্ঞতা আরও আনন্দদায়ক ও আরামদায়ক হয়। আরামদায়ক ও বিলাসবহুল পরিবেশ ক্রেতাদের স্বাচ্ছন্দ্যে বিভিন্ন ব্র্যান্ডের সংগ্রহ ঘুরে দেখার সুযোগ দেয়।
উত্তরার বেলি কমপ্লেক্সে অবস্থিত এই ফ্ল্যাগশিপ স্টোরটি ইতোমধ্যে ফ্যাশনপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।
আসন্ন ঈদ উপলক্ষে ক্রেতাদের আমন্ত্রণ জানিয়ে নাসরিন করিম বলেন, “আমাদের উত্তরার ফ্ল্যাগশিপ স্টোরটি একটি প্রাইম লোকেশনে অবস্থিত। উত্তরার ফ্যাশনপ্রেমীদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি স্টোরটি ঘুরে দেখার জন্য। ঈদ উপলক্ষে আমাদের পুরো কালেকশনে ফ্ল্যাট ৩০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।”
মাল্টি-ব্র্যান্ড এই কিউরেটেড প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের লাইফস্টাইল রিটেইল খাতে নতুন মাত্রা যোগ করতে চায় ‘মিঙ্গেল ইন স্টাইল’, যেখানে আরাম, সংস্কৃতি, সুস্থতা ও ব্যক্তিগত স্বকীয়তার সমন্বয় ঘটেছে একই ছাদের নিচে।