বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ

ডোমারে আধুনিক পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী)প্রতিনিধি :

নীলফামারীর ডোমারে আধুনিক পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার(৭মে)উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে দিন ব্যাপি প্রশিক্ষণের আয়োজন করেন ব্র্যাক নাসার্রি। উপজেলা কৃষি কর্মকর্তা(কৃষিবীদ) মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী ব্যবস্থাপক (নার্সারী)ইসমাইল হোসেন প্রশিক্ষক হিসেবে কৃষকদের প্রশিক্ষণ দেন।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইউনিয়নের ৫০জন কৃষক অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ শেষে কৃষদের মাঝে উন্নত জাতের পেঁপের চারা ও সনদ বিতরণ করা হয়।

আরো