মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ

এআই প্রযুক্তির চার ওয়াশিং মেশিন উন্মোচন করল ওয়ালটন

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড Walton গ্রাহকদের জন্য উদ্ভাবনী প্রযুক্তি ও এআইচালিত স্মার্ট ওয়াশ সুবিধাসম্পন্ন প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ওয়াশিং মেশিন উন্মোচন করেছে। আধুনিক জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে আরও স্মার্ট, সহজ ও কার্যকর লন্ড্রি অভিজ্ঞতা নিশ্চিত করতে বাজারে আনা হয়েছে নতুন এসব মডেল।

নতুন উন্মোচিত মডেলগুলোর মধ্যে রয়েছে এআই প্রযুক্তিসম্পন্ন টপ-লোডিং ওয়াশিং মেশিন— ৮ কেজি ধারণক্ষমতার WWM-ATT80 এবং ৯ কেজি ধারণক্ষমতার WWM-ATT90। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি সংবলিত এই মডেলগুলো স্বয়ংক্রিয়ভাবে কাপড়ের ধরন ও ওজন শনাক্ত করে উপযুক্ত ওয়াশ সেটিং নির্বাচন করতে সক্ষম, যা গ্রাহকদের জন্য আরও স্মার্ট ও ঝামেলামুক্ত ওয়াশিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।

এছাড়া নতুন সিরিজে রয়েছে ৮ কেজি ও ৯ কেজি ধারণক্ষমতার ফ্রন্ট-লোড স্টেইন ওয়াশ মডেল WWM-AFB80 ও WWM-AFB90, স্টিম ওয়াশ সুবিধাসম্পন্ন ৮ কেজি ধারণক্ষমতার WWM-AFD80 এবং ১২ কেজি ধারণক্ষমতার ওয়াশার-ড্রায়ার কম্বো মডেল WWM-AFC12M।

উল্লেখযোগ্যভাবে, WWM-AFD80 এবং WWM-AFC12M মডেলগুলোতে ইনভার্টার ও ডাইরেক্ট ড্রাইভ মোটর ব্যবহার করা হয়েছে, যা বিদ্যুৎ সাশ্রয়, কম শব্দে পরিচালনা এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করবে।

রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে মঙ্গলবার (১২ মে ২০২৬) আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নতুন এসব প্রিমিয়াম ওয়াশিং মেশিন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে নতুন মডেলগুলো উন্মোচন করেন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেসের চিফ বিজনেস অফিসার (সিবিও) আব্দুল্লাহ আল-জুনাইদ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী ও ওয়ালটন ওয়াশিং মেশিন এবং হোম অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর Jaya Ahsan।

এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জোহেব আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ওয়ালটন হাই-টেকের সিএমও জোহেব আহমেদ বলেন, আধুনিক জীবনধারা ও স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় রেখেই নতুন মডেলগুলো বাজারে আনা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, উদ্ভাবনী প্রযুক্তি, উন্নত পারফরম্যান্স ও আন্তর্জাতিক মানের ফিচারের সমন্বয়ে নতুন এসব ওয়াশিং মেশিন দেশের বাজারে নতুন মাত্রা যোগ করবে।

ওয়ালটন ওয়াশিং মেশিন ও হোম অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া আহসান বলেন, গ্রাহকদের জন্য প্রযুক্তিগতভাবে উন্নত ও সাশ্রয়ী মূল্যের ওয়াশিং মেশিন নিয়মিত বাজারে আনছে ওয়ালটন। তিনি জানান, ওয়ালটনের গবেষণা ও উদ্ভাবনী প্রকৌশলীরা নিরলসভাবে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনে কাজ করছেন, যার ফলে স্থানীয় বাজারে ওয়ালটন ওয়াশিং মেশিনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

তিনি আরও বলেন, ওয়ালটনের তৈরি ওয়াশিং মেশিনসহ বিভিন্ন পণ্য বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা বিশ্ববাজারে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনছে।

ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেসের সিবিও আব্দুল্লাহ আল-জুনাইদ বলেন, নতুন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের ওয়াশিং মেশিনগুলোতে রয়েছে আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি শক্তিশালী ও বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এবং বিএলডিসি মোটর, যা কম শব্দে কার্যক্রম পরিচালনা ও দীর্ঘস্থায়ী ব্যবহারে সহায়ক হবে।

তিনি আরও জানান, নির্বাচিত কিছু মডেলে ওয়াশার-ড্রায়ার প্রযুক্তি সংযোজন করা হয়েছে, যার মাধ্যমে একটি মেশিনেই কাপড় ধোয়া ও শুকানোর সুবিধা পাওয়া যাবে। ফলে গ্রাহকদের জন্য এটি হবে আরও দ্রুত, সহজ ও সময়সাশ্রয়ী সমাধান।

অনুষ্ঠানে ওয়ালটনের কর্মকর্তারা জানান, গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটনের অত্যাধুনিক উৎপাদন কারখানায় বর্তমানে ৩০টিরও বেশি মডেলের ফ্রন্ট-লোড, টপ-লোড, অটোমেটিক ও সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিন উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি ইউরোপিয়ান এনার্জি স্ট্যান্ডার্ড অনুসরণ করে কমার্শিয়াল ওয়াশিং মেশিনও তৈরি করছে প্রতিষ্ঠানটি।

ওয়ালটনের ওয়াশিং মেশিনগুলোতে কাপড়ের ক্ষতি ছাড়াই কার্যকর পরিষ্কারের জন্য একাধিক ওয়াশিং মোশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়া টাচস্ক্রিন প্যানেল ও টেকসই স্টেইনলেস স্টিল কম্পোনেন্ট ব্যবহারের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে দীর্ঘস্থায়িত্ব ও ব্যবহারকারীর সর্বোচ্চ সুবিধা।

আরো