খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু এমপি
আলী আহসান রবি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন খাল খনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।
তিনি বলেন, খালের পানি ব্যবহার করে সেচসুবিধা, পানি নিষ্কাষনের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ, খাল পাড়ে গাছ লাগানো ও খালে মাছের চাষ করা হবে। এ কার্যক্রম আমাদের আর্থ-সামাজিক অগ্রগতিতে কাংখিত ইতিবাচক পরিবর্তন আনবে।
শুক্রবার (১৫ মে) অপরাহ্নে চাঁদপুরের শাহারাস্তিতে ‘খোর্দ’ খাল পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।
দেশব্যাপী খাল খনন কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী আগামীকাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল চাঁদপুর আসছেন।
চাঁদপুর- ৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোমিনুল হকসহ জেলা ও উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ মন্ত্রীর সাথে ছিলেন।