বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ণ

কিডনি হেলথ ফাউন্ডেশন ডায়ালাইসিস সেন্টার’-এর শুভউদ্বোধন করলেন

আলী আহসান রবি

সমাজকল্যাণ মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন কর্তৃক ‘কিডনি হেলথ ফাউন্ডেশন ডায়ালাইসিস সেন্টার’-এর শুভউদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশে ক্রমবর্ধমান কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য ও সাশ্রয়ী করতে আজ ২০ মে ২০২৬ (বুধবার) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সেবামূলক প্রতিষ্ঠান ‘কিডনি হেলথ ফাউন্ডেশন ডায়ালাইসিস সেন্টার’। রয়েল মাল্টিস্পেশালিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এ (মুক্তিযোদ্ধা টাওয়ার-১, কলেজগেট, মোহাম্মদপুর, ঢাকা) এই বিশেষায়িত ডায়ালাইসিস সেন্টারটি স্থাপন করা হয়েছে। সেন্টারটির শুভ উদ্বোধন উপলক্ষ্যে আজ বিকাল ৫টায় হাসপাতাল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডায়ালাইসিস সেন্টারটির শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, জনাব ডাঃ আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিডনি হেলথ ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক মোঃ জাহাঙ্গীর কবির।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক মোঃ জাহাঙ্গীর কবির তার বক্তব্যে বলেন, “সঠিক সময়ে সচেতনতা এবং সাশ্রয়ী ডায়ালাইসিস সেবার অভাবে প্রতি বছর অসংখ্য মানুষ প্রাণ হারান। আমাদের লক্ষ্য আর্থিক সংকটের কারণে যেন কোনো সাধারণ মানুষের ডায়ালাইসিস ও চিকিৎসা বন্ধ না হয়। আমরা চেষ্টা করছি শিশু ও প্রাপ্তবয়স্ক সকলকে ডায়ালাইসিস সেবা প্রদান করতে। আমরা দেখেছি বাংলাদেশের দরিদ্র জনগণ কিডনি সমস্যার জন্য ডায়ালাইসিস শুরু করলেও সেটা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় সেটি আর পুরোপুরি হয়ে উঠে না। আমরা চেষ্টা করছি এই ব্যয় কমিয়ে এনে তা সকলের জন্য সহজলভ্য করতে’। পাশাপাশি তিনি এই সেবা’র পরিধি বৃদ্ধি করতে সহযোগীতা করতে মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী জনাব ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি বলেন:

‘কিডনি হেলথ ফাউন্ডেশন ডায়ালাইসিস সেন্টার’ প্রতিষ্ঠার এই মানবিক উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমি চাই, আজ যেহেতু দুটি মেশিন দিয়ে যাত্রা শুরু করেছে; অতিশিঘ্রই যেন এই সেবার পরিধি বৃদ্ধি পায়। পাশাপাশি খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাত্রা সম্পর্কে সকলকে সচেতন থাকার বিষয়ে বিশেষ বক্তব্য প্রদান করেন। সাধারণ মানুষের কাছে কিডনি রোগের ব্যপারে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এই সেন্টারের সফলতা কামনা করেন।”

রয়েল মাল্টিস্পেশালিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, প্রফেসর ডা. আবিদ হোসেন বলেন: “কিডনিজনিত রোগ বর্তমান সময়ে আমাদের জনস্বাস্থ্যের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন অসংখ্য রোগী সঠিক সময়ে ও সাশ্রয়ী মূল্যে উন্নত ডায়ালাইসিস সেবা না পেয়ে চরম ভোগান্তির শিকার হন। রয়েল মাল্টিস্পেশালিটি হাসপাতাল সবসময়ই সাধারণ মানুষের কাছে বিশ্বস্ত ও আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ ‘কিডনি হেলথ ফাউন্ডেশন’-এর সাথে যৌথভাবে এই ডায়ালাইসিস সেন্টারটি চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের হাসপাতালের আধুনিক অবকাঠামো, সর্বাধুনিক প্রযুক্তি এবং দক্ষ মেডিক্যাল টিমের মাধ্যমে আমরা এই সেন্টারে আসা প্রতিটি রোগীকে সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করব। মানবতার কল্যাণে এই যৌথ প্রয়াস বাংলাদেশের কিডনি চিকিৎসাসেবায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

আরো