বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ

জাপা‌নের বিশ্ববিদ্যালয়ের স‌ঙ্গে টো‌কিও দূতাবাসের সম‌ঝোতা

বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষাক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, মানবসম্পদ উন্নয়ন এবং জাপানি ভাষা শিক্ষার প্রসারের লক্ষ্যে জাপানের গিফু শো‌তেকু গাকু‌য়েন বিশ্ব‌বিদ‌্যালয় এবং টোকিওর বাংলাদেশ দূতাবাসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্প‌তিবার (২৬ নভেম্বর) দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এবং গিফু শো‌তেকু গাকু‌য়েন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক প্রফেসর সো‌কেন মায়ামাল।

এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও জাপানের মধ্যকার শিক্ষা, মানবসম্পদ ও ভাষাগত সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা যাচ্ছে। দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে দূতাবাসের বিভিন্ন উদ্যোগের আওতায় এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো।

বিদেশে দক্ষ কর্মী নিয়োগ ও মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের বর্তমান সরকারের নানামুখী উদ্যোগের ধারাবাহিকতায় এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।

আরো