কুবি সাইন্স ক্লাবের আয়োজনে হাম বিষয়ক সচেতনতা কর্মসূচি
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সায়েন্স ক্লাবের আয়োজনে “হাম বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে, শিশুদের মধ্যে হাম রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক বার্তা পৌঁছে দিতে এই আয়োজন করা হয় ।
বুধবার (২০ মে ২০২৬) কুমিল্লা কোটবাড়ি সংলগ্ন বর্ডার গার্ড পাবলিক স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্কুলটির প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মসূচিতে হাম রোগের লক্ষণ, প্রতিরোধ এবং টিকাদানের গুরুত্ব নিয়ে শিক্ষার্থীদের মাঝে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সায়েন্স ক্লাবের প্রচার সম্পাদক নাইমুর রহমান। পরে শিক্ষার্থীদের জন্য হাম বিষয়ক কুইজ ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ক্লাবের প্রতিনিধি বলেন, “হাম একটা মহামারীর মতো ধারণ করেছে। শুধুমাত্র সচেতনতাই পারে এই মহামারী থেকে আমাদের শিশুদের রক্ষা করতে। সেই প্রেক্ষিতেই আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব এই সচেতনতা কর্মসূচি হাতে নিয়েছি। আশা করি আমাদের এই ছোট্ট প্রচেষ্টা এখানে প্রত্যেকটা শিক্ষার্থীর পরিবার ও আশেপাশের পরিবারগুলোকে রক্ষা করবে।”